Rush Koutuk Pdf by Masud Mahmud

0

    রুশ কৌতুক Pdf

    রুশ কৌতুক মানেই এমন এক উচ্চমানের হাস্যরসাত্মক জ্ঞান, যা আপনাকে একই সাথে আনন্দ এবং সমসাময়িক রাজনীতি সম্পর্কে সচেতন করে তুলবে। রুশ কৌতুক বইটিতে আমরা দেখতে পাই তৎকালীন রাশিয়ার চলমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সাংস্কৃতিক চলমান ঘটনাবলীর প্রেক্ষাপটে কৌতুক গুলো রচিত হয়েছে। অধিকাংশ কৌতুকগুলো মানুষ তাদের দৈনন্দিন কথা-কাজে, কলকারখানায়, কাজের ফাঁকে ব্যবহার করতো। মূলত রাশিয়ানরা যখন সমাজতন্ত্রের উপর নির্ভর করে তাদের দেশে শাসন ব্যবস্থায় পরিচালিত হচ্ছিল, সেই সময় সমাজতান্ত্রিক ব্যবস্থা এবং তার ক্ষতিকর প্রভাব নিয়ে যে কৌতুকগুলো তৈরি হয়েছিল, জনশ্রুতি বা ছড়িয়ে পড়েছিল, সেই কৌতুকগুলোই এই বইয়ে মুদ্রিত করা হয়েছে। 

    Rush Koutuk pdf

    ১৯১৭ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আমরা দেখতে পাই রাশিয়ান সমাজব্যবস্থায় শাসকরা খুবই কঠোর নীতি ধারণ করেছিল যে কারণে ওই সময়ে ওই দেশের কৌতুক রচনার বিষয়বস্তু ততটাই মুগ্ধকর ও বৈচিত্র্যময় হয়ে উঠছিল এবং মানুষজন নিজেদের আত্মতৃপ্তির জন্য এবং কোথাও কোথাও বিদ্রোহকে আরো শাণিত করে তোলার জন্য অনুপ্রাণিত করেছিল। বিপ্লব চাঙ্গা রাখতে কিছু কৌতুক রচনা করেছিল। আমরা দেখতে পাই রুশ বা রাশিয়ানরা তাদেরই কৌতুক রচনা এবং বর্ণনা সবসময় রুশ শাসকদের আড়ালে করতো। এই কৌতুকগুলো আড়ালে বলার একমাত্র কারণ ছিল তাদের এই কৌতুকগুলো একই সাথে মানুষকে আনন্দ এবং রাজনীতি সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে, চলমান সামাজিক ঘটনাবলী সম্পর্কে যথেষ্ট জ্ঞান দিতে সক্ষম হতো। স্পষ্টত তৎকালীন রুশ শাসকরা বিষয়টি মেনে নিতে পারে নি।


    Rush Koutuk Pdf

    যেখানে সমান অধিকারের কথা বলে, সমপরিমাণ সম্পদ বন্টনের কথা বলে, সমাজতন্ত্র স্বৈরাচারীতা সৃষ্টি করে, সেখানকার মানুষদের মনে ওই দেশের শাসক সম্পর্কে ব্যঙ্গ বা কৌতুক সৃষ্টি হবে এটাই স্বাভাবিক। তখন কৌতুক আর কেবল কৌতুকই থাকে না হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। কিছু কৌতুকের নেই কোন অর্থ, নেই কোন ব্যাকরণগত মাধুর্য তবুও কৌতুকগুলো হয়ে ওঠছে মানুষের মনের আশা ভরসার ঢাল। মানুষগুলো এই কৌতুক রচনা করে আত্মতৃপ্তি এবং ঘৃণা প্রকাশ করতে পারছে।


    সেলিম মাহমুদ রুশ কৌতুক নামের এই বইটিতে সহজ সরল বাংলা অনুবাদ করার চেষ্টা করেছেন। তার প্রাঞ্জল অনুবাদ করে তুলেছে আরো সুন্দর। বইয়ের পিডিএফ কোয়ালিটি মোটামুটি ভালই। 


    Masud Mahmud Pdf

    বইয়ের শুরুতেই বলা হয়েছে আর্মেনিয়ার রাজধানী, নাম ইয়েরেভান। ওই অঞ্চলে থাকা একটি বেতার কেন্দ্রের নাম আর্মেনিয়া বেতার। আর্মেনিয়া বেতার কেন্দ্রে সবচেয়ে জনপ্রিয় একটি অনুষ্ঠানের নাম আর্মেনিয়া বেতারের উত্তরমালা। সহজ ভাষায় বলতে গেলে শ্রোতারা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর এই বেতারকেন্দ্রে পাঠাতো আর এই বেতার কেন্দ্রের অনুষ্ঠানের সম্পাদক তার হাস্য রসাত্মক জ্ঞান দিয়ে সেই প্রশ্নগুলোর জবাব দিতো। জবাব গুলো এতই চমকপ্রদ এবং যা শ্রোতাদের মন জয় করে  নিতো। 



    Book Publisher Author  F Size
    রুশ কৌতুক Rush Koutuk
    কিউপিড প্রকাশনা মাসুদ মাহমুদ ১০.৬ মেগাবাইট
    Bookshop Price Language  T Page
    Durdin Magazine Only 70 Taka BDT Bangla আন্তর্জাতিক ১০৮ পৃষ্ঠা


    Rush Koutuk Pdf


    সমাজতন্ত্র, পুঁজিবাদী এবং গণতন্ত্র এই তিনটি সমাজ ব্যবস্থার মধ্যে যে পরিবর্তন,  শোষিত বা শোষণ করার যে পার্থক্য তা উঠে এসেছে রুশ কৌতুক বইটিতে। আমরা দেখতে পাই যখনই কোন রাশিয়ান এই কৌতুকগুলো বলতো তখন অন্য শ্রোতা রাশিয়ানরা সেই কৌতুকগুলো শুনে তাদের দুঃখময় ক্লান্তিকর গ্লানিময় জীবনে একঘেয়েমি দূর করে আরো কর্ম দীপ্ত হয়ে উঠতে পেরেছিল। 

    সোভিয়েত কৌতুক

    তখনকার সময়ে রাশিয়ানরা যে দুটি জিনিস খুবই পছন্দ করতো তার একটি ভোদকা এবং অন্যটি ছিল কৌতুক। যার দরুন মানুষের মৌলিক চাহিদা এবং জীবনযাপনের পিছনে যে বাঁধাগুলো সামনে এসে দাঁড়ায়, সেগুলো যদি একটি শাসন ব্যবস্থায় শাসক পূরণ না করে জনগণের উপর নিপীড়ন এবং শোষণ চালায়, তখন ওই অঞ্চলের জনগণের মধ্যে ওই শাসক নিয়ে বিদ্রুপ বা কৌতুক সৃষ্টি হয়। সেখান থেকে জন্মলাভ করে অসাধারণ সব রাজনৈতিক সচেতনতাবৃদ্ধিকারক কৌতুক। 

    সোভিয়েত্‌স্কি কৌতুকভ Pdf

    রুশ কৌতুকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই কৌতুকগুলো কেবল হাসির উদ্রেকই জাগায় না, বরং একই সাথে তৎকালীন মানুষের প্রতি শাসকের অমানবিক আচরণ, দরিদ্র এবং ধনী শ্রেণীর মধ্যে পার্থক্য, বৈষম্য এবং একটি দেশের শাসন ব্যবস্থায় দুর্নীতি এবং রাজনৈতিক নেতাদের খামখেয়ালীপনার প্রভাব, কার্যকলাপ, সাধারণ মানুষের প্রতি উচ্চ সমাজের মানুষের শোষণ নিপীড়ন, নির্যাতন এবং জীবনের দুর্দশা ক্লান্তি গ্লানি অপমান নিয়ে সবকিছুর প্রতি ওই দেশের মানুষের জন্য মায়ার উদ্বেগ সৃষ্টি করে এবং একই সাথে শাসক এবং তার শাসনের প্রতি ঘৃণার জন্ম দেয়। 

    Soviet koutuk pdf

    রুশ কৌতুক বইয়ের মূল শিরোনাম সোভিয়েতস্কি কৌতুকভ পিডিএফ। বইটির বাংলা অনুবাদক মাসুদ মাহমুদ।

    Read More: Attonirman Full PDF

    Post a Comment

    0Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
    Post a Comment (0)

    #buttons=(Accept !) #days=(20)

    Our website uses cookies to enhance your experience. Learn More
    Accept !