March 03, 2022
0
ঢাউস বেলুনে বাষ্প দিয়ে পোরা,
ভাবছো সোজা হাওয়ায় তাহার উড়া?
টুকুন মোদের নয় সে কোন পাখি,
তবুও উড়ার যুগ্যি ও সে ঠিকই।
হু হু মোদের বুদ্ধি ঘটে আছে,
তাইতো সবই পাচ্ছি হাতের কাছে!
নিকোলাই নোসভ। রাশিয়ান শিশু সাহিত্যে জনপ্রিয় একটি নাম। তারই রচিত বই আনাড়ির কান্ডকারখানা পিডিএফ। মূল রুশ থেকে অনুবাদ করেছেন : অরুণ সোম। ছবি এঁকেছেন বরিস কালাউশিন।
শিশুদের জন্য লেখা আনাড়ির কান্ডকারখানা বই থেকে নেওয়া ছোট্ট অংশ—
এই অংশটি আনাড়ির কান্ডকারখানা পিডিএফ বইটির শূন্যে ওড়া গল্পটি থেকে নেওয়া হয়েছে।
বেলুনে গরম হাওয়া পোরা এক সময় শেষ হল। চৌকস ডেকচিটা সরিয়ে নিতে বলল, তারপর নিজের হাতে রবারের নলটা দড়ি দিয়ে এমনভাবে বাঁধল যাতে গরম হাওয়া বেলুন থেকে বেরিয়ে না যায়। এরপর সে সবাইকে ঝুড়ির ভেতরে এসে বসতে বলল। প্রথমেই উঠে বসল ব্যস্ত বাগীশ। তার পেছন পেছন গিয়ে উঠল পিঠেপুলি। উঠতে গিয়ে আর একটু হলেই টুকুনদের মাথার উপর গড়িয়ে পড়ে যাচ্ছিল। সে একে মোটা, তাও আবার তার পকেট বুঝাই এটা ওটা নানা জিনিস— কোন পকেটে মিছরির ডেলা, কোনটাতে বা বিস্কুট। শুধুই কি তাই? বিপদ-আপদের কথা ভেবে সে পরেছে গামবুট, দুহাতে ধরে রেখেছে ছাতা। সকলে মিলে অনেক চেষ্টাচরিত্র করে পিঠেপুলিকে ঝুড়িতে বসিয়ে দিল। এরপর বাদবাকি টুকুনরা একের পরে এক হামাগুড়ি দিয়ে উঠতে লাগল। স্যাকারিন সিরাপমশাই ঝুড়ির চারপাশে ছোটাছুটি করে সকলকে বসাতে লেগে গেল। সে বলল, 'দয়া করে সবাই বসে পড় বেলুনে যা জায়গা আছে দাতে সকলের কুলিয়ে যাবে।' 'তুইও বসে পড়,' ওরা তাকে বলল।
'সে সময় পাব''খন,' সিরাপ তার উত্তরে বলল। 'সবচেয়ে বড় কথা তোরা যাতে বসতে পাস।'
সে বিগলিত ভাবে সাহায্য করার জন্য এগিয়ে এলো। সকলকে হাত ধরে তুলল, নিচ থেকে ঠেলে দিল। শেষকালে সকলেই ঝুড়িতে উঠে পড়ল। নিচে রয়ে গেল একা সিরাপ।
'তুই উঠছিস না কেন রে?' অন্যেরা ওকে জিজ্ঞেস করল। সিরাপ বলল, 'আমার না যাওয়াই বোধহয় ভালো, কি বলিস তোরা? আমি বড্ড মোটা। আমাকে ছাড়া অমনিতেই তোদের ওখানে ঠাসাঠাসি। আমার ভয় হচ্ছে ওজন বেশি না হয়ে যায়।'
'ঘাবড়াস না, ওজন মোটেই বেশী হবে না।'
'না ভাই আমাকে ছাড়াই তোরা যা, আমি বরং এখানে অপেক্ষা করব। তোদের ওখানে আর ভীড় বাড়ানো কেন?'
'ভীড় বাড়ানোর আবার কি আছে? চৌকস জবাব দিল। 'বসে পড়, সবাই যখন যাবে বলে ঠিক করেছে, তখন সবাই একসঙ্গেই যাব।' সিরাপ অগত্যা গাঁইগুঁই করে ঝুড়িতে উঠে বসলো। ঠিক এমন সময় এমন একটা ঘটনা ঘটলো যা আগে থেকে কেউ কখনো কল্পনা করতে পারে নি।—
নিকোলাই নোসভ শিশুদের জন্য অসংখ্য গল্পের বই লিখে গেছেন। তার মধ্যে অন্যতম একটি বই আনাড়র কান্ডকারখানা। নিকোলাই নোসভের গল্পের অন্যতম বৈশিষ্ট্য হল কল্পনা জগৎের তীব্র উপস্থিতিকে বাস্তব কোন ঘটনার সাথে এমনভাবে উপস্থাপন, যা বাস্তবতাকে কল্পনা জগৎ, কল্পনাকে বাস্তব জগৎে রূপান্তর করে।
আনাড়ির কান্ডকারখানা বইয়েও আমরা নিকোলাইয়ের অলীক কিন্তু বিশ্বাসযোগ্য সব চরিত্রের উদ্ভট সব কান্ডের পরিচয় পাই, যা আমাদের শিশুদের মানসিক বিকাশের জন্য নিরাপদ এবং সুন্থ মানসিকতা গড়ে তোলে এবং শিশুরা সৃজনশীল, কল্পনাশীল, আদর্শমনা হতে পারে।
ধরা যাক গল্পের সিরাপমশাইয়ের কথা। বড্ড মোটা সে। দ্বায়িত্বও বেশি নেয় কাঁধে। সবাইকে ঝুড়িতে উঠিয়ে যখন দেখতে পেল আর ঠাঁই নেই। নিজে যেতে চাইলো না। বন্ধুদের জন্য নিজের উড়ার শখ বাতিল করে দিতে চাইলো। বন্ধুত্ব, দ্বায়িত্ব, কর্তব্যের টানাপোড়নে শূন্যে ওড়া যেন আমাদর চারপাশের জীবনের গল্পই ধারণ করে আছে।
নিকোলাভ নোসভের এই মজার কিন্তু শিক্ষণীয় বইটির পিডিএফ সংগ্রহ করে রাখুন। অথবা বইটির হার্ডকপি পেয়ে যাবেন বিভিন্ন বইয়ের দোকানে।
Read More: Rush Koutuk PDF
Post a Comment
0Comments* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.