February 17, 2022
0
জীবন বদলের চাবিকাঠি অটো সাজেশন বইটির লেখক মহাজাতক, যিনি কোয়ান্টাম মেথড সম্পর্কে অসাধারণ সব বই বাংলা সাহিত্যে পাঠকদেরকে উপহার দিয়েছেন। এই জীবন বদলের চাবিকাঠি অটোসাজেশন বইটি প্রকাশ করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন, বইটির আইএসবিএন ও অন্যান্য তথ্য হালনাগাদ করা হয়েছে। এই বইটি বাংলা ভাষায় রচিত যা পড়ার মাধ্যমে আপনার জীবন বদলে আগের চেয়ে বদলে যাবে। আজকে আমরা এই বইটির পিডিএফ ভার্সন নিয়ে কথা বলবো।
জীবন বদলের চাবিকাঠি অটোসাজেশন বইটি আমাদেরকে এমন সব শিক্ষা দেয়, যার মাধ্যমে আমরা সময়নিষ্ঠ, অধ্যবসায়ী, পরিশ্রমী হতে পারব। এই বইটির মাধ্যমে আমরা আরো শিখতে পারবো কিভাবে আমাদের সময়কে সর্বোচ্চ কাজে লাগানো যায়, যেহেতু মানুষ একটি সীমিত সময়ের জন্য পৃথিবীতে এসেছে, এই সীমিত সময়ে নিজেকে গড়ার জন্য যা যা করা প্রয়োজন, তাই এই জীবন বদলের চাবিকাঠি অটোসাজেশন বইটিতে উল্লেখ করা হয়েছে।
মূল বইয়ের পৃষ্ঠা সংখ্যা ১১২, যা প্রকাশিত হয়েছিল দুই হাজার নয় সালের জুলাই মাসে, এই বইটি পড়ে আমরা বুঝতে পারবো আমাদের দৈনন্দিন জীবনে কোথায় কি ভুল করেছি এবং কোথায় আমাদের শুধরানো উচিৎ।
এই বইটি আমাদের ছোট বড় সকলের জন্য অবশ্যই পাঠ আবশ্যক একটি বই। যে বইটি আমরা আমাদের সন্তানদের, ছোটদের-বড়দের এই শিক্ষা দিতে পারব যে কিভাবে একজন আদর্শ মানুষ হওয়া যায়। যারা এই মুহূর্তে স্কুল কলেজে পড়াশোনা করছে তাদের জন্য এই বইটি অবশ্যই পাঠ করা উচিত।
আমরা যদি আমাদের জীবন নিয়ে সন্তুষ্ট না হই তবে অবশ্যই আমাদেরকে আমাদের জীবন পরিবর্তন করা উচিত। আর আমাদের জীবন আমাদের মন অনুযায়ী পরিবর্তন করতে গেলে যেসব বাঁধার সম্মুখীন হতে হয়, সেসব বাঁধা দূর করতে অবশ্যই আমাদেরকে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হবে, সেই নিয়ম কানুন মেনে চলার জন্য আমাদেরকে আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে।
জীবন বদলের চাবিকাঠি অটোসাজেশন PDF — Jibon Bodoler Chabikathi Autosuggestion by মহাজাতক
একজন আদর্শ মানুষ যেভাবে চিন্তা করতে শেখে, যেভাবে ভাবতে শিখে, যেভাবে সে সমাজের জন্য কিছু করতে শেখে, ত্যাগ করতে শিখে, নিজের কাঁধে দায়িত্ব নিতে শিখে, সেভাবে এই বইটি আপনাকে দিবে এক নতুন জগতের সূচনা। যেখানে আপনি আপনার বদঅভ্যাসগুলো কে সহজেই নিয়ন্ত্রণ করে নিজের জয় নিশ্চিত করতে পারবেন।
আপনার জীবনে চলার পথে আপনার স্বপ্ন পূরণের বাঁধার পথে যেসব সমস্যা হয়েছে সেগুলো চিহ্নিত করুন এবং সেই সমস্যা সমাধানে পরিশ্রম করুন। পরিশ্রম করার যে উপায়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম হলো মেধা খাটিয়ে সঠিক পদ্ধতিতে পরিশ্রম করা। কারণ ভুল পদ্ধতিতে সারাজীবন পরিশ্রম করলেও সফলতা মিলবে না। ভুল পদ্ধতিতে সফলতা অর্জন করার সুযোগ অনেক কম, সে কারণে আপনাকে সঠিক জায়গায় সঠিক ভাবে নিজের মাথা খাটাতে হবে। মহাজাতক তার বই জীবন বদলে চাবিকাঠি সাজেশন পিডিএফ উল্লেখ করেছেন কিভাবে আমরা আমাদের কাঙ্খিত সফলতা সঠিক পদ্ধতিতে দ্রুততম সময়ে পেতে পারি।
আমাদের মনে প্রায়শই প্রশ্ন জাগতে পারে আমি কি সত্যিই পারবো কাজটি সম্পন্ন করতে? আমার স্বপ্ন পূরণ করতে গিয়ে আমাদের মনে চলে আসে হতাশা। আমরা প্রতিনিয়ত অনুপ্রেরণার অভাবে ভালো ভালো কাজ ছেড়ে দিই। জীবন বদলের চাবিকাঠি অটোসাজেশন বইটি আপনার মনে এমন এক অবস্থা সৃষ্টি করবে যার কারণে আপনি পাবেন নতুন উদ্যম এবং কাজ করার নতুন শক্তি। যে কারণে এই বইটি পাঠ করা অতীব জরুরী দ। এই বইটি আপনার মনোদৈহিক জগতে এমন পরিবর্তন আনবে যার ফলে আপনি সফল মানুষদের মতো, পরিশ্রমী মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারবেন এবং সেই অনুযায়ী নিজের কাজকে এগিয়ে নিতে পারবেন।
File Details: Motivation
Read More: Atmonirman PDF Bangla
Post a Comment
0Comments* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.